Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ০৯:৪৬

ছবি: সংগৃহীত।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাবা-মায়ের সামনেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে খুশি রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা কুকিল চন্দ্র ও মা সুরমা রানী।

বুধবার (১ জুন) রাত ৯টার দিকে জেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কুকিল চন্দ্র, তার স্ত্রী সুরমা রানী এবং তাদের মেয়ে খুশি রানী। ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায় অন্যদিকে কুকিল চন্দ্র ও মা সুরমা রানী রাস্তায় ধারে পড়ে যায়। বাবা-মায়ের চোখের সামনেই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুকিল চন্দ্র বলেন, ‘পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। ময়দানদিঘীতে পৌঁছানোর পর হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর আমাদের ধাক্কা দেয়। ধাক্কায় আমার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়।’

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর