Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টাঙ্গাইলে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৫:৩৬

ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: জেলার সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভীন সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত হুমায়ূন খানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকরিরত ছেলে ফাহাদের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও কল রিসিভ করেননি। একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ বুধবার (১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘সকালে ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এ ঘটনার বিস্তারিত জানা যাবে। এঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর