Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাংশায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৪:২৯

পাংশা মডেল থানা।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে প্রথম শ্রেণিতে পড়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে শিশুটির মা পাংশা মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের ঝালমুড়ি বিক্রেতা লুতফর রহমানের (৫০) বাড়িতে ঘটনাটি ঘটে। এরপর শিশুটি বাড়ি গেলে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করে। এ সময় শিশুটির মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে।

বিজ্ঞাপন

শিশুটির ফুপু বলেন, ‘আমাদের বাড়ী থেকে ২-৩ বাড়ি পরে লুতফর রহমান ঝালমুড়ি বিক্রি করে। মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে লুতফর রহমান তার ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাড়িতে চলে আসলে ভয়ে প্রথমে কিছু বলেনি। এরপর ব্যথা অনুভবের বিষয়টি জানতে চাইলে বিস্তারিত খুলে বলে। মেয়েটির বুকে ও পেটে ক্ষত থাকায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে শিশুটির মা থানায় মামালা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর