Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভোলাহাট সীমান্তে ১৬টি ভারতীয় চোরাই মোবাইলফোন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:৩১

উদ্ধারকৃত চোরাই মোবাইলফোন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইলফোন উদ্ধার করেছে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির নায়েব সুবেদার (সিগন্যাল) মো. মইনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মাগুড়া মাঠ এলাকায়, সীমান্ত পিলার ১৯৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, জব্দকৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩৩টি চোরাই মোবাইলফোন জব্দ করেছে বলেও জানানো হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর