Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:১৫ | আপডেট: ৩০ জুন ২০২৬ ২২:৩০

প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী: নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রশাসক জানান, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরেই এই বাস্তবসম্মত বাজেট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় আগের অর্থবছরের আর্থিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায়।

আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে।’

একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর