Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজশাহীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:৪১ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৪২

মরদেহ। প্রতীকী ছবি।

রাজশাহী: রাজশাহীতে অসাবধানতাবশত ছাদ থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান। তিনি রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান, তাদের স্থায়ী বাসা রাজশাহীর পবা থানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজপাড়া থানা এলাকায় মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকে। গত ২-৩ দিন ধরে তার মা বাসায় ছিলেন না। দুর্ঘটনার রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইলফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর