Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সমুদ্রে দুইদিন ধরে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ২০:০২ | আপডেট: ২০ জুন ২০২৬ ০৮:৩৫

উদ্ধার হওয়া ৪ জেলে

ঢাকা: কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামক একটি ফিশিং বোট ৪ জন জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে আজ শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কর্তৃক ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, উদ্ধারকৃত ৪ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর