Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের সমর্থক হলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৩:৫৪

দুধ দিয়ে গোসল করে দলবদল

নীলফামারী: জেলার ডোমারে ২ মণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থকের খাতায় নাম লিখিয়েছেন রকি ইসলাম নামের এক যুবক।

সোমবার (১৫ জুন) বিকেলে ডোমার বাজারের বাটার মোড়ে ব্রাজিল সমর্থকদের নিয়ে এই দলবদল করেন রকি।

আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হওয়া মো. রকি ইসলাম ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার বাসিন্দা।

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রকি প্রথমে সবার সামনে ২ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর প্রকাশ্যে আর্জেন্টিনার জার্সি ছুড়ে ফেলে গায়ে তোলেন ব্রাজিলের জার্সি। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় ব্রাজিল সমর্থকেরা।

বিজ্ঞাপন

রকি জানান, ৫ বারের বিশ্বকাপ বিজয়ী দল ব্রাজিলের শৈল্পিক খেলায় মুগ্ধ হয়ে তার এমন সিদ্ধান্ত। দীর্ঘদিন আবেগের বশবর্তী হয়ে আর্জেন্টিনাকে সমর্থন দিলেও এবার বিবেক দিয়ে চিন্তাভাবনা করে ব্রাজিলের সমর্থক হয়েছেন বলে জানান তিনি।

রকির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্রাজিল সমর্থকেরা। তারা আশা করছেন, এই বিশ্বকাপে তাদের দল বিজয় অর্জন করবে।

একই দিনে ডোমারের সিয়াম হোসেন নামের এক যুবক দুধ দিয়ে গোসল করে নতুন করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে যাত্রা শুরু করেছেন। ২ যুবকের এমন সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর