Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিংড়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২০:৩৭

নিহত হবিবর প্রামানিক। ছবি: সংগৃহীত

নাটোর: জেলার সিংড়ায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হবিবর প্রামানিক (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) নিখোঁজের কয়েক ঘণ্টা পর পাশের গুরুদাসপুর উপজেলার শাহাপুর গ্রাম সংলগ্ন নদী থেকে স্থানীয় বাসিন্দারা তার ভাসমান মরদেহ উদ্ধার করে।

নিহত হবিবর প্রামানিক সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শান্তনগর গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে সিংড়ার শান্তনগর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন বৃদ্ধ হবিবর প্রামানিক। এক পর্যায়ে তিনি নদীর স্রোতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে বিকেল পৌনে ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামে আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার এবং গুরুদাসপুর থানায় অবহিত করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে স্বজনদের কাছে প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর