Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঝড়-বৃষ্টির মাঝেই শূন্যরেখায় রাত কাটালেন ২৮ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের অনিশ্চয়তা কাটেনি। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই খোলা আকাশের নিচে শূন্যরেখার কাছে রাত কাটাতে হয়েছে তাদের।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৪ জুন ভোরে বিএসএফ বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

এদিকে চলমান বৈরী আবহাওয়া তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকির মধ্যেই দিন-রাত কাটাতে হচ্ছে তাদের। দুই দেশের মধ্যে বিষয়টির সমাধান না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।

বিজ্ঞাপন

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত আটকে থাকা ২৮ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানাবে বলে জানিয়েছিল, তবে শুক্রবার সকাল পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। তবে সীমান্তে আটকে থাকা ২৮ জনের জন্য প্রতিটি দিনই এখন অনিশ্চয়তা, দুর্ভোগ আর অপেক্ষার নাম। তাদের ভাগ্যে কি ঘটবে, সেই উত্তর এখনো মেলেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর