Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৪:৪৯ | আপডেট: ৫ জুন ২০২৬ ২০:১৭

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

নওগাঁ: জেলার সাপাহারে সীমান্ত দিয়ে নারী পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ৬ জন নারী এবং ৫ শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর