Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খুলনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ০৮:৫৫ | আপডেট: ৩ জুন ২০২৬ ১২:৩৩

রূপসা থানা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাইনুর শেখ (৪৫) নামের একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সাইনুর শেখ তালতলা গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর