Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় শরীয়তপুরের কিশোর নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৪:৪১ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৬

নিহত কিশোরের মরদেহ।

পটুয়াখালী: কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় শরীয়তপুরের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান (১৭) শরীয়তপুর জেলার পালং থানার কাশাভোগ (কাশাপুর) গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে আসেন। তারা কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন। এ সময় এক নারী রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেন।

বিজ্ঞাপন

এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার এ বিষয়ে বলেন, ‘দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে। আইনানুগ প্রক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর