Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৮:১৪

খাল পরিষ্কার কার্যক্রম।

বাগেরহাট: বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মোংলার প্রাণ ঠাকুরানি খালের ১১টি স্পট পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদের সামনে নিজের হাতে খালের ময়লা পরিষ্কার করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মোংলা পোর্ট পৌরসভা এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং পরিবেশকর্মী মো. নুর আলম শেখসহ অনেকেই।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, খাল খনন ও দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানি খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানি নয়, শহর ও শহরের বাইরে বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে। আসন্ন বর্ষা মৌসুমে বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর