Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:১৮

কালেক্টরেট ঈদগাহ মাঠ। ফাইল ছবি।

রংপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুর বিভাগীয় শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন এরইমধ্যে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

ঈদের দিন সকালে আবহাওয়া দুর্যোগপূর্ণ—যেমন বৃষ্টি, ঝড় বা শিলাবৃষ্টি—হলে কালেক্টরেট ঈদগাহ মাঠের পরিবর্তে রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট কোনো মসজিদ বা ঈদগাহের ইমাম ও পরিচালনা কমিটি নিজস্ব সুবিধামতো সময় পরিবর্তন করতে পারবেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদজামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন থাকবেন। এছাড়া জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঈদগাহ মাঠে অস্থায়ী ওজুখানা ও শৌচাগারের ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।

সকল মুসল্লিকে সময়মতো ঈদগাহ মাঠে আসার এবং শান্তিপূর্ণভাবে নামাজ শেষে কোরবানির কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর