Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাইবান্ধায় ট্রাকচাপায় আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১০:৪৯

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার (৫৬) নামের আইনজীবী নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত জজ ছিলেন। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধার জজ কোর্টে আইন পেশার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এম এ আউয়াল সরকার। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর