Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ০০:২৮ | আপডেট: ২৪ মে ২০২৬ ০০:২৯

রাফিদ রহমান কাব্য ও সৈকত শাহা। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার ডোমারে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) জেলার সৈয়দপুর ও ডোমার উপজেলায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সৈয়দপুরে পুকুরে ডুবে রাফিদ রহমান কাব্য’র (১৬) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাব্য ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

কাব্যর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার পৌরসভার সওদাগরপাড়া এলাকায়। সে ডোমারের কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ছেলে। পড়াশোনার জন্য সৈয়দপুর মাস্টারপাড়ায় একটি মেসে থাকতো।

জানা যায়, শনিবার বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে ফুটবল খেলার পর সাতজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে কাব্য পুকুরের মাঝামাঝি গিয়ে ফেরার সময় পানিতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

বন্ধুরা উদ্ধার করতে ব্যর্থ হলে পাশের একটি ভবনের নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৫টায় তার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি ডোমারে নেয়া হয়।

অন্যদিকে, নীলফামারীর ডোমারে পৌরসভার শাহাপাড়া এলাকার স্বর্ণকার তপন কুমার শাহা ছেলে সৈকত শাহা (১৪) নামের আরেক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ডোমার ইন্ডিপেনডেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

জানা যায়, বাবার সঙ্গে মনমালিন্য কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। এসময় স্বজনেরা টের পেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানায়, ‘সৈকত শাহার মরদেহ থানায় নেওয়া হয়েছে। মনয়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর