Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঝালকাঠিতে চাকা বিস্ফোরণে অটোরিকশা উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:২০ | আপডেট: ১৯ মে ২০২৬ ২২:১৯

মরদেহ। প্রতীকী ছবি।

বরিশাল: জেলার সদর উপজেলায় চলন্ত অটোরিকশার চাকা বিস্ফোরিত হয়ে সেটি উল্টে গেলে চালক মনতোস গাইন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার স্বল্পসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনতোস গাইন সদর উপজেলার বেরমহল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মনরঞ্জন গাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ অটোরিকশার একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কে উল্টে যায়। এ সময় মনতোস গাইন অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর