Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে ফিরলেন মানসিক প্রতিবন্ধী যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৫৭

কুষ্টিয়া: নিখোঁজের ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছেন বকুল মন্ডল (৩৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবক। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (১৬ মে) রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

ফেরত আসা বকুল মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন বকুল। পরে অসাবধানতাবশত তিনি সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ অবস্থায় তার ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে বিজিবিকে বিষয়টি জানায়।

বিজ্ঞাপন

এরপর শনিবার রাতে দৌলতপুরের চড়াইকুড়ি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রোববার (১৭ মে) সকালে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর