Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৪:০৩ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:৩৭

রেল লাইনের ওপর পড়ে থাকা ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়।

নীলফামারী: নীলফামারীতে রেল লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনে ওপর গাছের ডাল পড়ে ছিল সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনা অভিমুখে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর