Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ০৯:৫০

আহত মৌয়ালকে উদ্ধার করে আনা হচ্ছে।

সাতক্ষীরা: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে তাকে উদ্ধার করে লোকালয়ে আনেন অন্য মৌয়ালরা। এর আগে সুন্দরবনে রোববার (১০ মে) সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন (আহরণ)। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলে পড়ে। এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা।

বিজ্ঞাপন

সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করা হয়েছে।

বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত আছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বিষয়টি আমরা মাত্র জানতে পারলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর