Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে ‘গলাকেটে’ হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১০:৪৫

হত্যার ঘটনা জানাজানির পর বাড়ির সামনে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও তাদের মাসহ পাঁচজনকে ‘গলাকেটে’ হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৯ মে) গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন এবং পুলিশে খবর দেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। এ ঘটনায় ওই এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন। এছাড়া প্রবাসীর শ্যালক আছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর