Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২৩:০৭

মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়ের। ছবি: সংগৃহীত

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়ের (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭মে) বিকেলে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি একই ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল ওই ছাত্রী। এ কারণে গত ৫ ফেব্রুয়ারি তার দাদি চিকিৎসার জন্য তাকে মাদরাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। ওই সময় কবিরাজী চিকিৎসার কথা বলে কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে একপর্যায়ে শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে বিলম্ব হয়। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ এপ্রিল পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে নেয় পুলিশ।

বিজ্ঞাপন

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্লীলতাহানির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভুক্তভোগীর বাড়িতে হামলার ঘটনায় তার মা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। গ্রেফতার আবুল খায়েরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর