Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

নিহত শ্রমিক সোহরাওয়ার্দী

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এই ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)নামের দুই জন শ্রমিক গুরুতর আহত হন। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর