Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নাটোরের চলনবিলে বোরো ধান কাটা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৩:১৪

নাটোর: নাটোরের সিংড়া চলনবিলে আগাম জাতের বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে উপজেলার শহরবাড়ি এলাকার কৃষক হাসান আলী ও আজাদ হোসেনের জমিতে ধান কাটার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চলনবিলে ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিঠুন কুন্ডু’সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এবারের চলনবিলে ধানের বিঘা প্রতি ফলন ২২ থেকে ২৫ মন হবে বলে আশা কৃষি বিভাগের। চলনবিলের সিংড়া অংশে এবার ৩৬ হাজারের ৬১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর