Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৯:১৪

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেলওয়ে কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায়।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের ছড়িয়ে-ছিটিয়ে পড়া পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত রফিকুল নামের ওই ওয়েম্যান মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

বিজ্ঞাপন

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ রানা বলেন, নিহত লোকটি রেলওয়ের কর্মী ছিলেন। আজ সকালে রেললাইনে কাজ করার সময় এক সঙ্গে দুটি লাইনে দুটি ট্রেন চলে আসে। তিনি ঢাকামুখী ট্রেনটি দেখে চট্টগ্রামমুখী ডাউন লাইনে চলে এলে মেঘনা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে নিহত হন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর