Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৬:৪৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৩

নিহত ওই কলেজছাত্রীর মরদেহকে ঘিরে আহাজারি করছেন স্বজনেরা।

পাবনা: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। চলন্ত অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাকশী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সঙ্গে অটোরিকশায় চড়ে যাওয়ার সময় হঠাৎ তার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) আসাদুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর