Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৮:০৮

টাঙ্গাইল: জেলার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলিয়া গ্রামের আ. বারেকের ছেলে মো. সোলায়মান (৪৭)। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

এ মামলার অপর ৩ আসামি শ্বশুর আ. বারেক, ভাসুর ইউসুফ আলী ও শাশুড়িকে খালাস দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শাহজাহান কবীর জানান, ২০০৬ সালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে আয়শা বেগমকে (২০) বিয়ে করেন আসামি সোলায়মান। গায়ের রঙ কালো হওয়ায় স্বামীর বাড়ির লোকজন আয়শাকে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে বিগত ২০০৭ সালের ৫ মার্চ রাতে স্বামী সোলায়মান ৬ মাসের গর্ভবতী স্ত্রী আয়শাকে শ্বাসরোধ করে হত্যার পর টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া গ্রামের একটি বাঁশঝারে লাশ ফেলে রাখে। সকালে স্থানীয় লোকজন বাঁশঝারে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

বিজ্ঞাপন

পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন ৬ মার্চ আয়শার মামা আদম আলী বাদি হয়ে স্বামী সোলায়মান, শ্বশুর আ. বারেক, ভাসুর ইউসুফ আলী ও শাশুড়িকে আসামি করে সদর থানায় মামলা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর