Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফরিদপুরে লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৬

ফরিদপুর: জেলা শহরে মাটির লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী উপসনা ঘোষ (২২) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক আকাশ সরকার আহত হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের আদমপুর বেরিবাঁধ সড়কে মেরিন ইনিস্টিউট অব মেরিন টেকনোলজির সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মাটির ট্রাকের হেলপারকে আটক করে মারধর শেষে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত উপসনা শহরের ঝিলটুলী উত্তম ঘোষের মেয়ে। সে ফরিদপুর সিটি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্রী উপসনা ঘোষসহ দুইজন মোটরসাইকেলযোগে টেপাখোলা এলাকার রিয়ো পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে মাটি টানা লরি পিছন থেকে ধাক্কা দেয়। এসময় কারা গুরুতর আহত হন। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উপসনা ঘোষকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর