Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১২:৪৭

পাবনা: জ্বালানি তেলের দাম ১৮ থেকে ২০ টাকা বৃদ্ধির পরেও পাবনার পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিচ্ছে সাধারণ গ্রাহকরা।

রোববার (১৯ এপ্রিল) নতুন দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে তেল বিক্রয় শুরু করেছে পাম্পগুলো।

পাবনায় ৩২টা পাম্প থাকলেও বেশির ভাগ পাম্প বন্ধ। যে সকল পাম্পগুলো তেল দিচ্ছে দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল থেকে অপেক্ষা করছে বিভিন্ন চালকরা। চাহিদার তুলনায় তেল না পাওয়া অভিযোগ করে বলেন, তেলের দাম বৃদ্ধি করেছে সরকার কোন সমস্যা নেই। পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর