Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতক্ষীরায় ভোজ্য তেল মজুতের অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৯:৩১

অভিযানের সময়কার চিত্র।

সাতক্ষীরা: সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন, র‍্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন অবৈধভাবে তেল মজুতের দায়ে মেসার্স হাজী ট্রেডার্স এবং সাধু স্টোর নামক দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন জানান, মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিপিসি-১ সাতক্ষীরা, র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধভাবে ভোজ্য তেল মজুত করে যেন কেউ দাম বাড়াতে না পারে, সেজন্য জেলা প্রশাসন, র‍্যাব, ভোক্তা অধিকার এবং সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দু’টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ মজুত করে সংকট তৈরি করে দাম বাড়ানো ঠেকাতে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর