Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পটুয়াখালীতে বেহুন্দী জালসহ ফিশিং ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ২০:৩৮

জব্দ হওয়া ফিশিং ট্রলার ও অবৈধ জাল।

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ বেহুন্দী জালসহ আর্টিসানাল ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর গোপন সংবাদের ভিত্তিতে সুগন্ধা মার্কেটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি অবৈধ বেহুন্দী জাল ও একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, ‘জব্দকৃত অবৈধ আর্টিসানাল ফিশিং ট্রলার ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর