Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুড়িগ্রামে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

লোকাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৫:২৩

ইটবোঝাই লরি উল্টে যাওয়ার স্থান।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন আতাউর রহমান। পথে ধরলা সেতু পার হওয়ার কিছুদূর পর হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে চালক আতাউর রহমান ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর