Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৩

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ২৫মিনিট বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা যানবাহন ঘাট এলাকায় আটকে পড়ে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া ঘাট প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে ২৫ মিনিট ফেরি বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১১টি ফেরি চলাচল করছে। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর