Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ০০:২২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১১:০২

নিহত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ।

পাবনা: জেলার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী উপজেলা সাড়া গোপালপুর স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ঈশ্বরদী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুর স্কুলের সামনে হঠাৎ ইমরানের চিৎকার শুনতে পায়। ততক্ষণে একদল দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী( সার্কেল) প্রণব কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর