Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তেল না পেয়ে গাইবান্ধায় মোটরসাইকেলচালকদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২০:০২

গাইবান্ধা: জেলায় টানা ৩ দিন ধরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১ টায় গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় ৫ শতাধিক মোটরসাইকেলচালক বিক্ষোভ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন বিকল হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে তারা সোমবার (৩০ মার্চ) রাত থেকেই পাম্পের সামনে অবস্থান নেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার সকালে সড়ক অবরোধে নামেন তারা।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সন্ধ্যায় তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে জেলার ২২ টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয় জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর