Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৭:০০

ময়মনসিংহ: জেলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহন করে জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরিষদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ লুৎফুল্লাহেল মাজেদসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর