Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অতিরিক্ত ভাড়া আদায়, পিরোজপুরে ৪ পরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ মার্চ ২০২৬ ২১:১৩

পিরোজপুর: রুটপারমিট ছাড়া চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি যাত্রীবাহী পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রুটপারমিট ছাড়া বাস চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৭৭ ও ৮০ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইউএনও মো. মামুনুর রশিদ বলেন, ‘ঈদ পরবর্তী অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর