Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৮:৪৩ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:৫৬

রাজবাড়ী: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে রাজবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রধান জামাত সকাল ৮টায় রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করে জেলা মডেল মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও প্রধান জামাতে অংশ নেন হাজারো মানুষ। তবে এখানে ২টি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী। পরের জামাতে সকাল ৯টায় ইমামতি করেন সহকারী ইমাম আব্দুল হক আব্বাসী।

বিজ্ঞাপন

জেলা মডেল মসজিদে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে পালন করেছে তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

নামাজ শুরুর আগে জেলা প্রশাসক সুলতানা আক্তার শুভেচ্চা বক্তব্য দেন।

প্রধান ঈদ জামাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা, স্বাধীনতা সংগ্রামে নিহতদের স্মরণে, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছে তাদের স্মরণে, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরে কোলাকুলি করেন।

শহিদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে না পেরে একাধিক মুসুল্লি বলেন, আগে বৃষ্টি হলেও নামাজ হতো কিন্তু এবারেই হলো না এখানে নামাজ। এর আগে ঝড়ে প্যান্ডেল ভেঙে পড়েছে তাও নামাজ হয়েছে। একবার প্রচুর বৃষ্টি হয়েছে তাও নামাজ হয়েছে। সরকারি টাকা ঠিকই নষ্ট করলো, নামাজের জন্য প্যান্ডেল করা হলো কিন্তু মুসুল্লিরা নামাজ পড়তে পারল না। যদি ত্রিপল দেওয়া হতো তাহলে কোনো সমস্যা হতো না।

নামাজ শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এক মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা সবাই ঈদের জামাতে একসঙ্গে শরীক হয়েছি। এখানে ধনী-গরিব সকল শ্রেণীর মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আল্লাহ যেনো সবাইকে ভালো রাখে।আমাদের সরকার বাংলাদেশেকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে একটি শান্তিময়, বৈষম্যহীন ও নিরাপদ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আল্লাহ যেনো আমাদের সেই পথে নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর