Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অল্পতে প্রাণে রক্ষা পেলেন দুই শতাধিক লঞ্চ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা “এমভি রেজোয়ান” লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন।

বিজ্ঞাপন

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। এতে কিছুসংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর