Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, নেই ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২২:৪৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১১:০৩

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড়ে বেড়েছে যানবাহনের চাপ। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিনের চেয়ে সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিনের চেয়ে সন্ধ্যার পর থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

বিজ্ঞাপন

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর বলেন, অন্যান্য দিনের তুলনায় ঈদযাত্রায় উপলক্ষ্যে মহাসড়কে আজকে সকাল থেকেই যানবাহনের চাপ ছিল কয়েকগুণ বেশি। তবে দিনের চেয়ে সন্ধ্যার পর থেকে এই মহাসড়কে যানবাহনের কিছুটা বেড়েছে। মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও কোথাও কোনো যানজট বা ধীরগতি না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজকে কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ। আজ সকাল থেকেই যানবাহনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। তবে সারাদিনের চেয়ে সন্ধ্যার ৭টার পর থেকে হঠাৎ করে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ বেড়ে যায়। তবে সাড়ে ৮টার পর থেকে কমতে থাকে যানবাহনের সংখ্যা। এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে মহাসড়ক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর