Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৯:৩২

গ্রেফতার আসামি মমিজুল ইসলাম

নীলফামারী: নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার আসামি মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মমিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর