Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডোমারে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসেপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৫:১২ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:১২

ডোমার থানা।

নীলফামারী: নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মজনু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১১ মার্চ) উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়ার মৃত তফির উদ্দীনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিরোধকৃত জমিতে শুকনো একটি গাছ কাটতে গেলে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাইকে বাধা দেন প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মজনু মিয়ার মৃত্যু হয়। আহত ২ জনের অবস্থাও গুরুতর হলে তাদের রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, সকাল ৯ টার দিকে হাতপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তি মৃত্যু হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর