Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুপিয়ে জখম ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১০:৫২

ভুক্তভোগীকে কুপিয়ে জখম করা হয়।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় শনিবার (৭ মার্চ) রাতে ভুক্তভোগীর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্ত রাসেল হোসেন (২২) রায়পুর দোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে কবির হোসেনের স্ত্রী বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাদের ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত রাসেল তাকে পেছন থেকে জাপটে ধরে পার্শ্ববর্তী একটি ড্রাগন বাগানে নিয়ে যায় এবং শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো ‘দা’ দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়, এতে তার দুই হাত মারাত্মক জখম হয়।

পরে ভুক্তভোগীর মেয়ে ও শ্যালিকা ঘটনাস্থলে ছুটে এলে রাসেল পালিয়ে যান। স্বজনরা ভুক্তভোগীকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর স্বামী কবির হোসেন দাবি করেন, কয়েকদিন আগে এক প্রভাবশালী নেতার নেতৃত্বে তার ওপর হামলা হয়েছিল। এবার তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। বর্তমানে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, শনিবার রাতে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর