Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নদী খনন ও বাঁধ সংস্কারে দুর্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:১৯

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রী।

সিলেট: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সিলেট অঞ্চলে নদী ও খাল খনন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ চলমান রয়েছে। এসব কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মন্ত্রী বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট এলাকায় প্রতি বছর উজান থেকে ঢলের পানি নেমে আসে। এ কারণে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। যৌথ নদী কমিশনেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত বাস্তবায়নযোগ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভা শেষে তিন মন্ত্রী বাণিজ্য, পানিসম্পদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সুরমা ও চেঙ্গের খাল নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশন প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর