Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২

নাটোর: জেলার সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাকির হোসেন নামের এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ৩টি গরু ও ৭টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। গোয়ালঘর থেকে আগুন লাগে। বুঝতে পেরে আমরা বের হয়ে আসি। চোখের সামনেই আমার ৩টি গরু, ৭টি ছাগল, নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও খাটসহ ৭টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর