Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ।

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে (১৫) বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। তিনি স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জন মিলে বাসায় ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবা আশরাফ হোসেন মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে আরও পাঁচজন যুবক তাকে বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে একই এলাকার একটি সরিষা খেতে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াই অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরে এই সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর