Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫

‎​লালমনিরহাট: জেলার কালীগঞ্জে বিশেষ অভিযানে একটি শক্তিশালী অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‎দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২টি অবৈধ সিমকার্ড এবং অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।
‎​
‎​গ্রেফতার ব্যক্তিরা হলেন- উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. নাজমুল ইসলাম (২১), মো. রফিকুল ইসলাম আকাশ (২০), ‎​মো. মেহেদী হাসান (১৯), লতাবর এলাকার ​মো. আশরাফুল ইসলাম আরিফুল (২৪) এবং নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের বাসিন্দা​মো. আফছার আলী (২৩)।
‎​
‎ডিবি পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল প্রথমে উত্তর বত্রিশ হাজারী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত মোবাইলগুলোতে প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল।

‎লালমনিরহাট ​জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, এই চক্রটি অত্যন্ত চতুরতার সঙ্গে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করত। তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজকে জুয়ায় প্রলুব্ধ করত এবং অবৈধ সিম বিক্রি করত। এতে করে অঞ্চলের কিশোর ও যুব সমাজ বিপথগামী হচ্ছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর