Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১

সাতক্ষীরা: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় সাতক্ষীরায় ২ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার রোববার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার কদমতলা বাজারে অভিযান চলাকালে তাদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দুইটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর