Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জাহিদ ফকির হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬

জাহিদ ফকির হত্যা মামলার প্রধান আসামি রাতুল।

রাজবাড়ী: রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রাতুল রাজবাড়ীর বিনোদপুর মাইছাঘাটার রাজুর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় পাওনা টাকার জেরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল ও তার সঙ্গীয় অপরাপর আসামিগণ স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকার কাছে একটি অভিযানপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৪-এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুলকে গ্রেফতার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়ব সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর